নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর সুরাফানের মোড়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি এবং এডভোকেট কবির হোসেনের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মতিহার থানা কৃষক দল ও তাঁতি দলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি শামিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফ, মহানগর তাঁতি দলের দপ্তর সম্পাদক ইলিয়াস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব হোসেন, মতিহার থানা কৃষক দলের আহ্বায়ক সুমন এবং মহানগর তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি মো. হোসাইন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মতিহার থানা তাঁতি দলের সভাপতি বকুল, সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। তাঁর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তারা প্রয়াত এডভোকেট কবির হোসেনের অবদান স্মরণ করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন। বক্তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য কাজ করার আহ্বান জানান।
সর্বশেষ বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||