কুমিল্লা দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত

মোহাম্মদ উল্লাহ – কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
৯ডিসেম্বর(মঙ্গলবার) লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। তিনি তাঁর বক্তব্যে সরকারের সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিবিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তারা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, প্রতিরোধমূলক পদক্ষেপ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রতিবছরের মতো এবারও দিবসটি পালন উপলক্ষে জাতীয় সংগীত , সচেতনতামূলক আলোচনা এবং দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।




