আট দলের সমোঝোতায় নমিনেশন না পেলেও খুশি ডা. জেহাদ খান

আবু ইউসুফ সোহাগ- বিশেষ প্রতিনিধিঃ
আমাকে যদি দল থেকে নির্বাচন করতে নাও দেয় তবুও,আলহামদুলিল্লাহ, বললেন কিশোরগঞ্জ ৩ ( করিমগঞ্জ -তাড়াইল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সংসদ সদস্য প্রার্থী প্রফেসর কর্নেল (অব:) ডা: জেহাদ খান, সিনিয়র কার্ডিওলজিস্ট, ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। তিনি বলেন “ছয় মাস আগেও চিন্তা করি নাই আমি নির্বাচন করবো, আমার এই রাজনীতি করা, এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছে নাই, কেনো নাই? আল্লাহ কোরআনে বলছেন “আমার বান্দারা বড় কিছু হতে চায় না, অতিরিক্ত ক্ষমতা চায় না! আমিও ওইরকম মানুষ।
তিনি আরও বলেন ” কাজেই জামাতে ইসলাম থেকে আমার উপর দায়িত্ব চাপানো হয়েছে, তাই আমি কাজ করি। কালকে যদি জামাতে ইসলাম থেকে বলে আপনার নির্বাচন করা দরকার নাই! তাহলে আমি বলবো, আলহামদুলিল্লাহ। কারণ বিরাট দায়িত্ব থেকে মুক্তি পেলাম।
মহান বিজয়ের মাসে শহীদের স্মরনে বাংলাদেশ জামায়াতে ইসলামী করিমগঞ্জ পৌর শাখার ১ নং ওয়ার্ড (আশুতিয়াপাড়া) এর জনস্বাস্থ্য সচেতনতা ও সেবামুলক কার্যক্রমের অংশে হিসাবে ফ্রী মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন। ক্যাম্পে আরো রোগী দেখেন ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক ( সার্জারী বিভাগ) প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। সহ আরো অভিজ্ঞ কয়েকজন ডাক্তার গণ রোগী দেখেন । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর এবং ওয়ার্ড শাখার নেতৃত্ববৃন্দ।







