সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর, ১৬ ডিসেম্বর, ২০২৫ অসহায়ত্বের পাশে আছি, পাশে আছি নির্ভয়ে"এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবসে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ (STSB)। সংগঠনের পক্ষ থেকে আজ মাদারীপুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, সকাল ১১ টায় সরকারি সম্মিলিত ভবন-এর চতুর্থ তলায় (পুরাতন কোর্টের মোড়, লেকপাড়, মাদারীপুর) এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান-২০২৬ আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, মাদারীপুরের উপ-পরিচালক জনাব বিশ্বজিৎ বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম মুন্সী।
স্বপ্নচূড়া তরুণ সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হাসান আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জহিরুল ইসলাম (সানি)-এর সার্বিক সহযোগিতায় এবং সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ ও কর্মকর্তাবৃন্দের সঞ্চালনায় সফলভাবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
প্রধান অতিথি জনাব বৈদ্য তাঁর বক্তব্যে তরুণদের এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শীতার্ত মানুষের প্রতি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনটির সদস্যরা শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||