মোঃ রেজুয়ান বাদশাঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আবাদি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন ও বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
রবিবার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ পাঁচগাছি এলাকায় ফসলি জমি কেটে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর মাহফুজ।
অভিযানকালে অবৈধভাবে আবাদি জমি কেটে পুকুর খননের দায়ে মোঃ তারা মিয়া নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর মাহফুজ বলেন, আবাদি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্য করে কেউ ফসলি জমি নষ্ট করলে তার বিরুদ্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||