সাইফুল ইসলাম নিশাত - কবিরহাট উপজেলাঃ
সমৃদ্ধি কর্মসূচির আওতায় নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর ২০২৫) উপজেলার আবদুল্যাহ মিয়ারহাট কলেজ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দৌড়, মিনি ম্যারাথন, প্রবীণদের ফুটবল, পিলো পাসিংসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি গান, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আবদুল্যাহ মিয়ারহাট কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী বাটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা প্রকল্প সমন্বয়কারী মো. ইয়াছিন রুবেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী আহসানুল করিম সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার এরিয়া কো-অর্ডিনেটর মো. জিহাদুল ইসলাম মামুন, আবদুল্যাহ মিয়ারহাট কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন বাহার মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে দ্বীপ উন্নয়ন সংস্থা (ডিইউএস) এবং সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||