সাহেদ আলী,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় দিগন্তজোড়া মাঠজুড়ে এখন শুধুই হলুদের সমারোহ। যেদিকে চোখ যায়,সেদিকেই শুধু সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য।প্রজাপতির ঝাঁক আর মৌমাছির গুঞ্জণে মুখরিত সরিষার মাঠ যেন প্রকৃতির এক অনন্য রূপকল্প।কৃষকদের মুখে ফুটে উঠেছে সোনালী হাসি।ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সলঙ্গার মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ দেখা যায়।কৃষকদের প্রচেষ্টা ও আধুনিক জাতের সরিষা চাষে এবার আশার স্বপ্ন বুনছেন কৃষকেরা।আবার অনেকেই বলছেন সরকারি কৃষি প্রণোদনার ফলে এবারে সলঙ্গা বিপ্লব ঘটেছে সরিষা আবাদে।
সরেজমিনে সলঙ্গার বিভিন্ন ইউনিয়নে সরিষার মাঠ ঘুরতে গিয়ে দেখা হয়, সলঙ্গা ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমান এর সাথে।তিনি জানান,ভোজ্যতেলের আকাশচুম্বী দামের কারণে কৃষকরা নিজেদের তেলের চাহিদা মেটাতে এবং বাজারে বিক্রির উদ্দেশ্যে সরিষার চাষে বেশি ঝুঁকছেন।কৃষি বিভাগ থেকে সময় মতো কৃষি প্রণোদনা সার,বীজ ও পরামর্শ পাওয়ায় তারা এবার বড় ধরনের লাভের আশা করছেন।সরিষার মাঠে ছবি তুলতে আসা প্রকৃতি প্রেমীরা জানায়,সরিষার মাঠ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জীবনমান বদলাচ্ছে না,বরং কৃষকদের অর্থনৈতিক সম্ভাবনাও বাড়িয়ে তুলছে।তাই তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কিশোর-কিশোরীসহ নানা বয়সীরা প্রতিদিনই সরিষার মাঠে সেলফি তোলা ও ঘোরাঘুরিতে আনন্দ করছেন।হলুদের রাজ্যে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমীরা আরও জানায়,সূর্যের আলো পড়তেই হলুদ গালিচার মত ঝলমল করতে শুরু করে সরিষার মাঠ।শীতের শিশিরভেজা সকালে সরিষা ফুলের সুবাস বাতাসে ভাসছে।হলুদ ফুলের মৌ মৌ গন্ধ আর ফুলে ফুলে মৌমাছিরা মধু সংগ্রহে ভিড় করছে।অনেক মৌয়ালরা সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে তাদের মৌ-বক্স বসিয়েছেন।এতে একদিকে যেমন খাঁটি মধু উৎপাদিত হচ্ছে,অন্যদিকে পরাগায়নের ফলে সরিষার ফলনও বৃদ্ধি পাচ্ছে।এ
যেন ক্ষেতে সরিষা,চাকে মধু।
কয়েকজন কৃষকরা জানান,সরিষা ক্ষেতগুলো দেখে মনে হয় যেন প্রকৃতিতে আল্লাহ নিজ হাতে হলুদ চাদর বিছিয়ে দিয়েছে।হলুদের মায়া সরিষার আবাদে বদলে যাচ্ছে সলঙ্গার ফসলি মাঠ।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্না ইয়াসমিন সুমির বক্তব্য মতে,চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৪ হাজার ৫৭০ হেক্টর।উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ৪৩ হাজার ৫৮ টন।গত বছরের তুলনায় আবাদও বেড়েছে।তিনি আরো বলেন,
কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার যে উদ্যোগ নিয়েছে,উল্লাপাড়ার এই চিত্র তারই প্রতিফলন।আশা করা যাচ্ছে,আবহাওয়া অনুকুলে থাকলে চলতি মৌসুমে এ এলাকায় সরিষার রেকর্ড উৎপাদন হবে,যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||