রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

1

ঘিওরে অবৈধ ড্রেজার নিয়ে জেলা প্রশাসনের তদন্তের আশ্বাস

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ঘিওরে অবৈধ ড্রেজার নিয়ে জেলা প্রশাসনের তদন্তের আশ্বাস

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শ্রীধরনগর বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র।
অভিযোগ উঠেছে, লিমন, আজিজুল ও সাইফ সানোয়ার, (আওয়ামী লীগের দোসর) ইকবাল প্রধান , বক্কার ঠাকুর , নাহিদসহ এই আত্মঘাতী অবৈধ ড্রেজার বাণিজ্যের সঙ্গে সরাসরি জড়িত।

স্থানীয় সূত্র জানায়, এসব অবৈধ ড্রেজার মালিকদের নেতৃত্ব দিচ্ছেন ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার। তার প্রভাব ও রাজনৈতিক পরিচয়ের আড়ালে প্রশাসনের একটি অংশের নীরব সহযোগিতায় নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি উপজেলা প্রশাসন অবৈধ ড্রেজারের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করলেও সেই অভিযান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযানের সময় নদীতে অন্তত পাঁচটি অবৈধ ড্রেজার চলমান থাকলেও চরবাইলজুরি এলাকায় মাত্র একটি ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অথচ এর পাশ্ববর্তী শ্রীধরনগর এলাকায় আরও চারটি অবৈধ ড্রেজার প্রকাশ্যে বালু উত্তোলন করলেও সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে একাধিক নদীতীরবর্তী কৃষকের সঙ্গে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর অবৈধ ড্রেজারের কারণে নদীভাঙন বেড়ে আমাদের ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে বহুবার অভিযোগ করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি।”

স্থানীয়দের অভিযোগ, অবৈধ ড্রেজার মালিকদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ ঘুষ হিসেবে গ্রহণ করে পয়লা ইউনিয়ন ভূমি অফিসের পিওন বক্তিয়ার ও ঘিওর সহকারী কমিশনার (ভূমির) ড্রাইভার স্বপনের মাধ্যমে উপজেলা প্রশাসনের একটি অংশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য অবৈধ বালু উত্তোলনে সহায়তা করছেন। এর ফলে সরকার একদিকে যেমন কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে কৃষকরা হারাচ্ছেন তাদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন ফসলি জমি।

নদীতীরবর্তী জমির মালিকরা জানান, অবৈধ ড্রেজার নিয়ে কথা বললে ড্রেজার মালিকরা তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। এক কৃষক বলেন, “ড্রেজার নিয়ে কিছু বললেই আমাদের আওয়ামী লীগের তকমা দিয়ে মামলা দেওয়ার হুমকি দেয়। আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”

অন্যদিকে, অবৈধ ড্রেজার মালিকদের সঙ্গে কথা বললে তারা দাবি করেন, “আমরা বালুমহালের নির্ধারিত এলাকাতেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছি।” তবে স্থানীয়দের ভাষ্য ও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, অবিলম্বে নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা না নিলে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন আরও তীব্র হবে, কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে এবং সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

1

নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম
নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটা (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মালিরচর চালাকপাড়া তার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদুজ্জামান ফোটা মৃত আশরাফ আলীর ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৫ সালের একটি নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে জামালপুরের বিজ্ঞ আদালত পাঠানো হবে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত অটোভ্যান চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রীজ এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি মনি ওই এলাকার কালু শেকের মেয়ে।

নিহতের জেঠাতো ভাই আশরাফুল ইসলাম জানান , আমার চাচাতো বোন দুপুরে বাড়ীর পাশে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলো এসময় ভুট্টা বোঝাই ব্যাটারি চালিত অটোভ্যান চাপা দিলে শরীলের বিভিন্ন অংশে আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়।পরে আহত আঁখি মনিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসা চলা কালিন বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: