1
মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা

আনোয়ার হোসেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সদরে কাঁচা বাজার রোড অবস্থিত দুটি গ্যাস সিলিন্ডার খুচরা বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আল- আমিন এক্সপ্রেস এন্ড ক্রোকারিজ স্বত্বাধিকারী মাসুদুজ্জামান বাদল এবং আল-আমিন সেনেটারী স্বত্বাধিকারী এরশাদুজ্জামান মিনজু আপন দুই ভাইকে ১০ হাজার ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মালিকানাধীন দুটি গ্যাস সিলিন্ডারের দোকানে কোন মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা।













