1
রংপুর-২ আসনে ঐক্যের ডাক, ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার

হোসেন আলী :
রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে দলীয় ঐক্য সুদৃঢ় করতে সকল প্রকার দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ধানের শীষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম আজিজুল হক। একইসঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধভাবে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার করেন।
বদরগঞ্জ উপজেলা বিএনপির প্রার্থীর বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দ। সভায় অতিথির বক্তব্যে এম আজিজুল হক বলেন, “দল ও দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অতীতের সব ভুল বোঝাবুঝি পেছনে ফেলে রংপুর-২ আসনে বিএনপিকে শক্তিশালী করতে তারা একযোগে কাজ করবেন।







