স্টাফ রিপোর্টার :
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলী আশরাফের উদ্যোগে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দির চর গ্রামে অবস্থিত জান্নাত আল হিকমা হাফিজিয়া ও ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জনুয়ারি) দুপুর ২টার সময় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন আলী আশরাফ।
চান্দির চর উদীয়মান জনতা সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক রেজাউল করিম, চান্দির চর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক আরফান আলী, জেলা যুবদলের সদস্য রাকিব, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহরাব, আরমান, সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী বলেন, শীতের সময় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আলী আশরাফ বলেন,
“শীত মৌসুমে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ—তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এর আগে আলী আশরাফ চান্দির চর শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খান রীতার পক্ষ থেকে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য সহযোগিতার হাত বাড়ান।
পরে তিনি মানিকগঞ্জ জেলা যুবদলের অন্যতম সদস্য প্রয়াত আসলামুল হক টিক্কার কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||