বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ ১৪৩২
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ ১৪৩২

1

ছাত্রসংসদ নির্বাচন: ‘ছোট ভোটে’ বড় রাজনৈতিক বার্তা – মোঃ ইস্রাফিল হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ছাত্রসংসদ নির্বাচন: ‘ছোট ভোটে’ বড় রাজনৈতিক বার্তা – মোঃ ইস্রাফিল হোসেন

 

স্টাফ রিপোর্টার :

দেশের পাঁচটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক ছাত্রসংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে এর প্রভাব নিয়ে। অনেকে এসব নির্বাচনকে ‘ইমপ্যাক্টহীন’ বলে আখ্যায়িত করলেও ভোটের ফলাফল ও রাজনৈতিক তৎপরতা ভিন্ন বার্তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু)—এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবগুলো নির্বাচনেই শিবির-সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে।

নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এসব ছাত্রসংসদে শিবির-সমর্থিত প্রার্থীরা সর্বোচ্চ যে ভোট পেয়েছেন তা হলো—

ডাকসু: ১৪,০৪২

জাকসু: ৩,৯৩০

রাকসু: ১২,৬৮৭

চাকসু: ৮,০৩১

জকসু: ৫,৫৫৮

মোট ভোট: ৪৪,২৪৮

অর্থাৎ প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী সরাসরি শিবির-সমর্থিত প্রার্থীদের ভোট দিয়েছেন। এরা দেশের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী—যাদের একটি বড় অংশ ভবিষ্যতে প্রশাসন, বিচার বিভাগ, ব্যাংকিং, শিক্ষা, নীতি নির্ধারণ ও রাজনীতিতে যুক্ত হবেন।

পরিবার ও সমাজে প্রভাব

বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ভোট শুধু ব্যক্তিগত মতামতেই সীমাবদ্ধ থাকে না। গ্রাম ও মফস্বলভিত্তিক পরিবারগুলোতে এসব শিক্ষার্থীর মতামত রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলে। ফলে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী মানেই ৪৫ হাজার পরিবার—এবং তাদের সঙ্গে যুক্ত আরও বিস্তৃত সামাজিক নেটওয়ার্ক।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা এসব নির্বাচনে অংশ নেওয়ায় বিষয়টি সারাদেশেই আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের কারণে গ্রামাঞ্চলেও ছাত্রসংসদ নির্বাচনের ফলাফল এখন নিয়মিত আলোচনার বিষয় হয়ে উঠেছে।

১০৩ বিজয়ী প্রতিনিধি

পাঁচটি ছাত্রসংসদ মিলিয়ে শিবির-সমর্থিত মোট ১০৩ জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্টদের মতে, নিজ নিজ এলাকায় এসব বিজয়ী শিক্ষার্থীদের ঘিরে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হচ্ছে, যা ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা

ছাত্রসংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সক্রিয় ভূমিকাও নজরে এসেছে। ডাকসু থেকে শুরু করে জকসু পর্যন্ত বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বক্তব্য, তৎপরতা এবং কৌশলগত পদক্ষেপ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়।

বিশেষ করে জকসু নির্বাচন ঘিরে জাতীয় পর্যায়ের নেতৃত্বের আগ্রহ ছাত্রসংসদের গুরুত্বকেই তুলে ধরে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাত্রসংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের বিকল্প না হলেও এটি ভবিষ্যৎ রাজনৈতিক প্রবণতার একটি ইঙ্গিত দেয়। বিশেষ করে ১৮ থেকে ৩০ বছর বয়সী বিপুলসংখ্যক তরুণ ভোটার—যাদের বড় একটি অংশ আগে ভোটে অনাগ্রহী ছিল—তারা কোন ধরণের নেতৃত্ব পছন্দ করছে, ছাত্রসংসদ নির্বাচন সে বিষয়ে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, তরুণ ভোটারদের এই মনোভাব আগামী জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, ছাত্রসংসদ নির্বাচন হয়তো ‘ছোট পরিসরের ভোট’, কিন্তু এর রাজনৈতিক বার্তা ও সামাজিক প্রতিধ্বনি যে বড়—তা এখন আর অস্বীকার করার সুযোগ নেই।

 

1

শিগগিরই ১০ দলীয় জোট ১১ দলে পরিণত হবে: আব্দুল হালিম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম
শিগগিরই ১০ দলীয় জোট ১১ দলে পরিণত হবে: আব্দুল হালিম

 

মোঃ রানা ইসলাম= ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট খুব শিগগিরই ১১ দলে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, এটি ঠাকুরগাঁও–১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ।
মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে সুষম উন্নয়নের আওতায় আনা হবে। জামায়াতে ইসলামীর আমীরের এই জনসভা সেই লক্ষ্য বাস্তবায়নে আরও গতি সঞ্চার করবে।’
সম্প্রতি দেওয়া একটি রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবারই মত প্রকাশের অধিকার রয়েছে। উক্ত বক্তব্যে নির্দিষ্ট করে কোনো দলের নাম উল্লেখ করা হয়নি। আর জামায়াতে ইসলামী আদর্শিকভাবে কীভাবে পরিচালিত হয়, তা দেশের মানুষ ভালোভাবেই জানে।’
জোট রাজনীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে জামায়াতে ইসলামী আসন ছেড়ে দিয়েছে। ইসলামী আন্দোলন বর্তমানে আমাদের জোটের অংশ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে এখনই ১১ দল বলা যাচ্ছে না। তবুও আমরা বিশ্বাস করি, ১০ দল ঐক্যবদ্ধভাবে কাজ করলে আল্লাহর রহমতে যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও–১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর ও সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

1

যশোর বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষের প্রচার মিছিল জন সমুদ্রে পরিণত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম
যশোর বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষের প্রচার মিছিল জন সমুদ্রে পরিণত

মনা – যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ ১৭ বছর পর” উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা
একসঙ্গে নেচে গেয়ে,বিএনপি’র মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষ প্রতীকের প্রচার মিছিল করেন।

বৃহস্পতিবার (২২শে জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৩ টার সময় বেনাপোল স্থলবন্দর ও পৌর এলাকা জুড়ে যশোর–৮৫/১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মিছিল শুরু হয়।
মিছিলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজার হাজার নেতা কর্মীরা নিচে গিয়ে বিভিন্ন স্লোগানে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র ও উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন।

মিছিল শেষে যশোর ৮৫/১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন গনমানুষের উদ্দেশ্যে বলেন,আমরা বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর আজ ধানের শীষের প্রতীকের প্রচার মিছিল করলাম, তাই অনেক ভালো লাগছে , বিগত আওয়ামী লীগের সরকার যা করে গেছে, আমরা তা করব না,আমাদের নেতা তারেক রহমান কোন হিংসা হানাহানির রাজনীতি করে না, তিনি চান দেশের মানুষ যেনো শান্তিতে বসবাস করতে পারে,তাই আমরা শার্শা উপজেলায় শান্তি চাই,আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে হলে,সকলে একসঙ্গে কাঁধ মিলিয়ে মানুষের দ্বারে দ্বারে যেয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে।

এসময় ধানের শীষের প্রচার মিছিলে অংশগ্রহণ করেন, শার্শা উপজেলার বিএনপির সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

1

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয়ের সাথে মির্জাপুর উপজেলা প্রশাসন কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয়ের সাথে মির্জাপুর উপজেলা প্রশাসন কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 

আনোয়ার হোসেন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে জনাব মোঃ আজমুল হক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় মির্জাপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা প্রশাসন সভা কক্ষে এই মত বিনিময় সভা শুরু হয় । অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)ঢাকা মোঃ আজমুল হক ,মির্জাপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে নির্বাচন বিশৃঙ্খলা মুক্ত সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় সে লক্ষ্যে সকলেই কাজ করবেন । মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন , সহকারি কমিশনার ভূমি মোঃ তারেক আজিজ , মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ও সি )আব্দুল্লাহ আল মামুন সহ মির্জাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন ।