1
ফেনী প্রেসক্লাবে মহুরম সৈয়দ তোফাজ্জল হোসেন এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহিউদ্দিন মহি খন্দকার – ভ্রাম্যমান প্রতিনিধি:
১০ জানুয়ারি ২০২৬ইং শনিবার বাদ মাগরিব ফেনী প্রেসক্লাবে আমার দেশ পাঠক ফোরামের উদ্যোগে আমার দেশ পত্রিকার পাঠক মেলা ফেনী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকরাম হোসেন এর পিতা মরহুম সৈয়দ তোফাজ্জল হোসেন এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জাহিদ। ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, মীর হোসেন মীরু; সাংবাদিক আবদুর রহিম; সাংবাদিক কামাল উদ্দিন; ও পাঠক ফোরামের সভাপতি নজরুল ইসলাম সহ ফেনী জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।










