1
যশোরে ডিবির অভিযানে অশ্লীল ছবি দিয়ে চাঁদাবাজি, আটক ১

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ
বাদী মোঃ সেলিম (৩৫) এজাহার দায়ের করেন, অনুমান ০৩ মাস পূর্বে অজ্ঞাতনামা একজন ব্যক্তির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বোনের সাথে পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে উক্ত অজ্ঞতনামা ব্যক্তি কৌশলে বাদীর বোনের অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামী বাদীর বোন এবং ১৩ বছরের কন্যার ভিডিও ও ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে বাদীর বোনের নিকট ১০০,০০০/- (এক লক্ষ টাকা) দাবি করতে থাকে।
বাদীর উক্তরুপ এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন। অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ শিবু মন্ডল, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ মন্ডল সঙ্গীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে ইং- ১৮/০১/২০২৬ খ্রিঃ তারিখ রাত্র ০১.২৫ ঘটিকায় কোতোয়ালি থানাধীন পৌরসভাস্থ রেল রোড টু শংকরপুর গামী ইসহাক সড়ক এর রামকৃষ্ণ আশ্রম এর সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১)কে গ্রেফতার করে।জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং একটি Oppo A16 মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আসামীকে ইং ১৮/০১/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
১। মোঃ সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১)
পিতা- মোঃ রফিকুলইসলাম বাবলু
সাং- বড় বালিয়াডাংগা, থানা- কোতয়ালী, জেলা- যশোর।
উদ্ধারঃ Oppo A16 মোবাইল ফোন।










