শাওন আহাম্মেদ= স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলা শহরের ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর সদর থানায় এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। শাহিনুল ইসলামের বিপি নম্বর ৮৫০৫১০৪০০৪। গতরাত ২৯ জানুয়ারী ১১ টার দিকে শহরের গৃদ্দানারায়নপুর এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষ করে সকাল ৮ টার সময় বাসায় ফেরেন শাহিনুল ইসলাম। বেলা ১১ টার দিকে শাহিনুলকে বাসায় রেখে স্রী মাকসুদা তার সন্তানসহ বাবার বাড়ী জামাপুল জেলা নান্দিনা বেড়াতে যান। দুপুর ২ টার দিকে স্ত্রী মাকসুদা তার স্বামী শাহিনুল ইসলামকে ফোন দিলে রিসিভ করে না। পরে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করা হলে স্ত্রী ও তার ভাই রাত ১১টার দিকে জামালপুর থেকে শেরপুরে ফিরে আসেন। বাসায় ভিতরে প্রবেশ করার পর তার স্ত্রী ও তার ভাই শাহিনুল ইসলামকে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে পিছনের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান ওড়ানা পেঁচিয়ে শাহিনুলকে ঝুলন্ত অবস্থায়। এরপর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং শেরপুর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পরিবারেরর দাবী, শাহিনুল ইসলাম দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। চরম মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||