প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ৬:৫৩ পিএম
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সাভার ও আশুলিয়ার জনগণের আস্থার নাম রাকিব দেওয়ান রকিব।
মোঃ মাসুদ রানা, নিজস্ব প্রতিনিধিঃ
ছাত্র রাজনীতি থেকেই বিএনপির রাজনীতিতে হাতে খড়ি। পড়াশোনার পাশাপাশি রাজনীতি যার নেশা হয়ে ওঠে। তবুও থেমে থাকেননি চালিয়ে গেছেন লেখাপড়া হয়েছেন ছাত্রনেতা
হয়েছেন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এ,জি,এস। মেধাবী ও কর্মঠ এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব নিয়ে যিনি রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি হলেন পাথালিয়া ইউনিয়নের ধনিয়া গ্রামের স্বনামধন্য রাজনীতি ব্যক্তিত্ব পরিবারের সন্তান জনাব মোঃ রাকিব দেওয়ান রকিব।
ভাই ও বোনদের মধ্যে তিনি হলেন সবার চেয়ে ছোট অতি আদরের এবং স্নেহের। বড় ভাই হলেন আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি বাসেদ দেওয়ান ও আশুলিয়া থানার বিএনপির যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান দেওয়ান।
পুরো পরিবারটি যেন বিএনপির রাজনীতির একচ্ছত্র একটি পরিবার। পড়ালেখা শেষ করে যুবদলে যোগদান করেন ।সাভার ও আশুলিয়ার গণমানুষের আস্থাভাজন এমপি ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর হাত ধরে।
অনেক ত্যাগ ,তিতিক্ষা ও কষ্টের বিনিময়ে হয়েছেন আশুলিয়া থানার যুবদলের সভাপতি ও ঢাকা।জেলা যুবদলের সহ-সভাপতি।
রাকিব দেওয়ান রকিব পাথালিয়া ইউনিয়নের গর্ব অসহায়, নিপীড়িত ,মানুষের কল্যাণে যিনি সবসময় নিজেকে বিলিয়ে দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির জন্য যিনি সবসময় , মাঠে ,ময়দানে দিনরাত, অক্লান্ত পরিশ্রম করেছেন ।
বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময়ে হয়েছেন নির্যাতিত ,নিপীড়িত ,হামলা মামলার শিকার তবুও থেমে থাকেনি তার রাজনীতি ।রাজপথে দাপটের সাথে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চালিয়ে গেছেন সংগ্রাম। আর এই সংগ্রাম করতে গিয়ে বারবার তাকে কারাবরণ করতে হয়েছে।
৫ ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর আশুলিয়া থানা যুবদল ও ঢাকা জেলা যুবদলের নেতা কর্মীদের নিয়ে রাজপথে মিটিং, মিছিল ও যুবদলকে একচ্ছত্র করতে দিনরাত পরিশ্রম করে গেছেন এবং পেয়েছেন সফলতা।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসন থেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু হয়েছেন সংসদ সদস্য। রাকিব দেওয়ান রকিব সৎনিষ্ঠা, জন বান্ধব, ত্যাগী ও কর্মঠ,পরিচ্ছন্ন রাজনীতিবিদ হওয়ায়।
সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণ ও বিএনপি'র রাজনীতি মহল থেকে আগামী সাভার উপজেলা পরিষদ নির্বাচনে জনাব রাকিব দেওয়ান রকিবকে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাভার ও আশুলিয়া সর্বস্তরের জনগণ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||
Copyright ©️ 2025 in Daily News Bangla 24