এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া এলাকার কাজীবাড়িতে সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক কাজীর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোস্তফাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মিন্টু কাজী। এছাড়া উপস্থিত ছিলেন কে এম কবির কাজী, মিল্টন মোল্লা, মিজান কাজী, নজরুল মাতুব্বর, মোহাম্মদ টুকু কাজী, শাকিল কাজী, মাহবুব মোল্লা, জিওন কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাহ নিউজ টিভির জেলা প্রতিনিধি এস এম সোহাগ কাজী।
মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং মরহুম আব্দুল খালেক কাজীর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
এ সময় বক্তারা মরহুমের জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||