জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।
জামালপুর- রৌমারী মহাসড়কে তল্লাশি চালিয়ে ৪৫
কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বকশীগঞ্জ তিনানী পাড়া, মহা সড়কে এসব গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা মতো ।
বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে জামালপুর- রৌমারী মহাসড়কে বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় যানবাহন তল্লাশি চালাচ্ছিলেন হাইওয়ে পুলিশ।
এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বস্তা দেখে হাইওয়ে পুলিশ থামতে বলেন।
মোটরসাইকেল চালক একটু দূরে গিয়ে মোটরসাইকেল থামিয়ে চালক দ্রুত পালিয়ে যান। এতে করে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||