জামালপুর জেলা প্রতিনিধি = মোঃ ইমরান আকন্দঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের ভোগান্তি কমাতে সোলার প্যানেল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে গ্রামীণ অবোকাঠামো রক্ষাণবেক্ষণ কর্মসূচির (টিআর) প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সোলার বিদ্যাুত উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আজিজুল হক,উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার সহ হাসপাতালে কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত হতো। প্রায়শই ঝড়-বৃষ্টিতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হতো । এই সোলার সিস্টেমের মাধ্যমে হাসপাতাল ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবে।
তিনি আরো বলেন, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায় ক্রমে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নতি করার উদ্যেগ নেওয়া হবে। যাতে করে উপজেলা জনগণ আরো উন্নত চিকিৎসা নিতেপারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||