প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:২৮ পিএম
বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইছাহাক আলী (২) নামে এক শিশুর মুত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ) দুপুরে বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইছাহাক বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামে রাসেল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার দুপুরে ইছাহাক পরিবারের লোকজনের অগোচরে নানার বাড়ীতে পুকুর পারে খেলা করছিলো। খেলার করার এক পর্যায়ে পুকুরের পানিতে পরের যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে উঠে শিশু ইছাহাকের নিথর মরদেহ ।
তার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যাতা নিস্চিত করেছেন ।তিনি জানান,খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||
Copyright ©️ 2025 in Daily News Bangla 24