জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবন করে নিয়মিত পরিবারকে নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলে নাহিদ মিয়া (২২) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর ছেলে নাহিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। এর কারণে পরিবারে অশান্তি সৃষ্টি করে ঘটনার দিন বাবাকে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করেন বলে জানা গেছে।
ছেলেকে আইনের হাতে তুলে দেওয়ার বিষয়ে বাবা গোলাম রাব্বানী বলেন, মাদকের নেশায় সে আমাদের উপর নিয়মিত অত্যাচার করে।প্রতিদিনের মত আজ সকালেও মাদক সেবন করে আমাকে মারধর করে। সহ্য করতে না পেরে আমি তাকে আইনের হাতে তুলে দিতে বাধ্য হলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাহিদ মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।তিনি আরো বলেন,মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||