জামালপুর জেলা প্রতিনিধি = মোঃ ইমরান আকন্দঃ
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি ।
সভায় সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, বকশীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই মাদক ও জুয়ামুক্ত করতে হবে। তিনি পৌরসভার দীর্ঘদিনের প্রধান সমস্যা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। পানি নিষ্কাশন ব্যবস্থার, টেকসই উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার বিষয়ে তিনি আলোচনা করেন।
তিনি আরও বলেন, পৌরসভার বিদ্যমান নানা সমস্যা সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মোচনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গঠনে তিনি স্থানীয় সংবাদকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
সভায় বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আল মুজাহিদ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ - সভাপতি ও দৈনিক মানব জমিনের উপজেলা প্রতিনিধি আশরাফুল হায়দার, পৌর বিএনপির সহ সভাপতি সুমন মিয়া। এছাড়াও সভায় ক্লাবের অন্যান্য সদস্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল রানা, ইমরান সরকার ,শাহনাজ পারভীন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার উপজেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ, মাহবুর রহমান ময়ুর, আল আমিন ও বিপুলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||