জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন অসহায় দুঃস্থ পানিবন্দী মানুষের মাঝে গৃহ মন্জুরী চেক শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল বিভাগ ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে চেক শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল - হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুর জ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা যুবদলের আহ্বায় বিপ্লব সওদাগরসহ অনেকেই ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরাসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে পৌর সভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||