মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী:
নরসিংদীর, রায়পুরায় উপজেলায় স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
অদ্য ১৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ ঘটিকা সময় উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইকবাল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো:সামালগীর আলম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াসিন, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, বিয়াম ল্যাবরেটারি স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম এবং এর প্রয়োজনীয়তা বিষয়ে একটি চিত্র প্রদর্শনী দেখানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||