মনা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক সাইকেল আরোহি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা পল্লি বিদুৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বেনাপোল শিকড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কামাল হোসেনের স্ত্রী শার্শা আফিল জুটমিলে কাজ করে। সেই সুবাদে স্ত্রিকে নিতে প্রায়ই তিনি জুট মিলে আসতেন। ঘটনার দিন রাতে বাইসাইকেল চেপে স্ত্রীকে নিতে আসার সময় বেনাপোলমুখি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শার্শা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করেন এবং ঘাতক ট্রাকটিকে আটকের প্রস্তুতি চলছে জানায় পুলিশ।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||