নিজাম উদ্দীন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার মানবিক সংগঠন যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ এর তৃতীয় প্রতিষ্টা বার্ষিক উদযাপন এবং চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এক স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ১ (নভেম্বর)২৪ শুক্রবার, সকাল ১০ টায়, সদর উপজেলা মিলনায়তনে স্বেচ্ছাসেবী মিলনমেলার সঞ্চালনা করেন জনাব রনি খান এবং জনাব হৃদয় মিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ এর এডমিন জনাব ফাইজুল ইসলাম সুলতান,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মাইনুল রহমান মনির উপজেলা সমাজসেবা অফিসার কিশোরগঞ্জ সদর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব আহসান কবির খান কচি, জনাব মারুফ হাসান, জনাবা শামীম বেগম রীমা, সভাপতি অর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। জনাব শাহজাহান খান, জনাব এ্যাড. জাহাঙ্গীর আলম সুমন, জনাব কামরুল হাসান খান, জনাব জুনায়েদ ভুঁইয়া, জনাব শেখ আল আমিন, জনাব শাহীন খান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ এর এডমিন জনাব আতিকুর ইসলাম পিতুল। উক্ত স্বেচ্ছাসেবী মিলনমেলায় ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার ২১ টি সামাজিক, মানবিক সংগঠনকে সম্মাননা সারক ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||