বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

ছুরিকাঘাতে জামায়াত নেতা হত্যার ঘটনায় জড়িত ২ সদস্যসহ কিশোর গ্যাং এর ০৫ সদস্য গ্রেফতার, অস্ত্র, চাকু উদ্ধার।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:৪১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ছুরিকাঘাতে জামায়াত নেতা হত্যার ঘটনায় জড়িত ২ সদস্যসহ কিশোর গ্যাং এর ০৫ সদস্য গ্রেফতার, অস্ত্র, চাকু উদ্ধার।

মো: ইস্রাফিল হোসেন যশোর জেলা ভ্রাম্যমান প্রতিনিধি

ঘটনা ও গ্রেফতারের বিবরণ:

গত ৪ নভেম্বর রাতে যশোর খোলাডাঙ্গায় জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা তদন্তে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ইং ০৬/১১/২০২৪ তারিখ রাত ২৩.১০ ঘটিকার সময় খোলাডাঙ্গা গাজিরহাট বাজার থেকে তদন্তে প্রাপ্ত ২ সদস্য (সাকিন ও আল-আমিন) দ্বয়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামীদের পূর্বের ধারণকৃত একটি ভিডিও ফুটেজ পুলিশ জব্দ করে। ফুটেজটি পর্যালোচনায় দেখা যায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামী লাবিব, সাকিনসহ ৪/৫ একটি মাদক সেবনের আসরে চাকু ও রিভলবার নিয়ে প্রশিক্ষন নিচ্ছে। উক্ত ভিডিও এর সূত্র ধরে সাকিন এর তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে ভিডিও তে প্রাপ্ত কিশোর গ্যাং এর ০৩ সদস্য (রায়হান, সাগর ও রিয়াদ) দের গ্রেফতার করে তাদের স্বীকারোক্তি মোতাবেক রায়হান এর বসতবাড়ির সিড়িপথের নীচ থেকে ইং ০৭/১১/২০২৪ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী লাবিব এর বাসায় অভিযান করে লাবিব শয়ন কক্ষে তল্লাশী করে হত্যা কাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন্য (আল-আমিন ও সাকিন) নিজেদেরকে জড়িয়ে জামাত নেতা সজল এর হত্যাকান্ডের সাথে জড়িত ১৩/১৪ জনের নাম প্রকাশ করে জানায় যে, ঘটনার ১৫/২০ দিন আগে এলাকার জনৈক ফখরুল ইসলাম এর এক স্বজনকে আসামী স্বরন ও রবিন পথরোধ করে ব্যাগ তল্লাশীর ঘটনায় ফখরুল ইসলাম বিষয়টি নিহত সজলকে নিয়ে প্রতিবাদ করে, আসামী স্বরণ, লাবিব ও রবিনকে চড়থাপ্পর মারে নিহত সজল। উক্ত আক্রোশে আসামী স্বরণ, লাবিব ও রবিন সজলকে হত্যার পরিকল্পনা করে সঙ্গীয় ১০/১২ জনের সহযোগীতায় ৪ নভেম্বর রাত অনুমান ০৭.১০ ঘটিকার সময় নামাজে যাওয়ার সময় পথিমধ্যে সজলের গতিরোধ করে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে চাকু দ্বারা ২১টি স্ট্যাব করে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত সজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সজলকে মৃত ঘোষনা করে। এই ঘটনায় আটক ২ জনের তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাং এর আরো ৩ সদস্যকে গ্রেফতার করে ২টি আগ্নেয়াস্ত্রসহ হত্যাকাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু উদ্ধার সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে এজাহার দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীর তথ্য:

১. সাদমান রহমান সাকিন (১৯), পিতা-আছাবুর রহমান হাসিব, মাতা-মৌসুমি আক্তার, সাং-বারাশাত, থানা-তেরখাদা, জেলা-খুলনা, এ/পি-খোলাডাঙ্গা সরকারি ক্লিনিকের সামনে নানা আবুল বাশার বাবু এর বাড়ী, থানা-কোতয়ালী,

জেলা-যশোর, ২. মোঃ আল আমিন হোসেন (১৮), পিতা-মোঃ আমজাদ হোসেন, মাতা-শাহিনুর বেগম, সাং-খোলাডাঙ্গা মফিজ

পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর,

আগ্নেয়াস্ত্রসহ কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার:

৩. রায়হান আহমেদ (২১), পিতা-মোঃ লুৎফর রহমান, মাতা-নারগিস বেগম, সাং-খোলাডাঙ্গা মফিজ পাড়া, থানা-

কোতয়ালী, জেলা-যশোর,

৪. আব্দুর রহমান সাগর (২১), পিতা-বাবলু মোড়ল, মাতা-রহিমা বেগম, সাং-খোড়কি সার্কিট হাউজ পাড়া, থানা-

কোতয়ালী, জেলা-যশোর, ৫. রিয়াদ হাসান (২১), পিতা-ইসমাইল হোসেন, মাতা-শিরিনা খাতুন, সাং-খোলাডাঙ্গা গাজীর বাজার, থানা-কোতয়ালী,

জেলা-যশোর,

সূত্রঃমিডিয়া সেল জেলা পুলিশ

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।

1

উল্লাপাড়ায় বিএনপি’র নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
উল্লাপাড়ায় বিএনপি’র নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

সাহেদ আলী= সিরাজগঞ্জ :

আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী এম.আকবর আলীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। প্রার্থী এম,আকবর আলী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান উপস্থিত হাজার হাজার জনতাকে। তিনি বলেন,এটাই আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো নির্বাচন করতে পারব না। আমি এই আসনে দুই বার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমার নিজের আর চাওয়া পাওয়ার কিছু নেই। নির্বাচিত হলে আমি নিঃস্বার্থভাবে উল্লাপাড়া-সলঙ্গাবাসীর সেবা করতে চাই।
উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে এম.আকবর আলী নিজেই সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিএনপি’র রাজশাহী বিভাগীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ্যাড.শাহিন শওকত।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম,সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও জাহিদুল ইসলাম মিষ্টারসহ অনেকে।
প্রধান অতিথি এ্যাড.শাহিন শওকত তার বক্তব্যে বলেন,জামায়াত আমীর শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাগাভাগি করে দেশ পরিচালনার প্রস্তাব করেছিলেন। কিন্তু তারেক রহমান তাতে সম্মত হননি। তার কারণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে। তাই ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনার কোন সুযোগ বিএনপির কাছে নেই। বিএনপি নির্বাচিত হলে এককভাবে সরকার গঠন করবে।