সুকমল চন্দ্র বর্মন (পিমল)কালাই, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আন্তঃ জেলা ফুটবল টুর্মামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে কালাই নিউ দূর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বগুড়া বনাম পঞ্চগড় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কালাই উপজেলা কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, খেলা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ খেলায় টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড় একাদশ ৩-০ গোলে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়াকে পরাজিত করে। জমজমাট এই ফুটবল টুর্নামেন্ট আসরে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||