শাওন আহাম্মেদ,শেরপুর জেলা প্রতিনিধি:
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ পদে মিজানুর রহমান ভূঁঞা যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরে জেলা পুলিশের এই নবীন কর্মকর্তা যোগদান উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার আমিনুল ইসলাম।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, জেলা পুলিশের এই নবীন চৌকস কর্মকর্তা ৩০ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষে পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||