শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২

হোসেনপুরে মসজিদ নির্মাণে বাধা মুসল্লিদের মানববন্ধন।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২:০৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে মসজিদ নির্মাণে বাধা মুসল্লিদের মানববন্ধন।

ফারিছ আহমদ, রিপোর্টার হোসেনপুর :

কিশোরগঞ্জের হোসেনপুরে হীনস্বার্থ চরিতার্থ করতে ওয়াকফেকৃত জমিতে মসজিদ নির্মাণে বাধা প্রদান করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।
বুধবার (১৩ নভেম্বর) সকালে এলাকাবাসী ও স্থানীয় মুসল্লিরা মানববন্ধন করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , ২০১৬ সালে এলাকার বিভিন্ন স্তরের লোকজনের সহায়তায় উপজেলার ঢেঁকিয়া গ্রামে টিনের তৈরি মীরপাড়া বাইতুস সোবহান জামে মসজিদ’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে মসজিদটির নিজস্ব জায়গার মালিক মোঃ মজিবুর রহমান সেটি ওই মসজিদের নামে ওয়াকফে করে দেন। সম্প্রতি মসজিদটি পাকা করার করার উদ্যোগ নিয়ে পাশের একটি জায়গায় স্থানান্তরিত করা হয়। ফলে স্থানীয় একটি প্রভাবশালী মহলের লোকজন ওই খালি জায়গা বেআইনি ভাবে দখলে নিতে মরিয়া হয়ে ওঠে এবং পাকা মসজিদ নির্মাণে বাধা প্রদান করে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে চলেছে। এমনকি মসজিদের ওই জমি গ্রাস করতে ওই চক্রের লোকজন আদালতে ভিত্তিহীন মোকদ্দমা দায়ের করলেও আদালত তাদের পক্ষে কোনো রায় দিচ্ছে না।এমন অবস্থায় ওই প্রভাবশালী মহলের লোকজন বারবার নানা অজুহাতে মসজিদ নির্মাণ কাজ আদালতের আদেশ ছাড়াই বাধা প্রদান করেছে। তাই ভুক্তভোগী মুসল্লিরা মানববন্ধন করে জরুরি প্রতিকার চেয়েছেন।
মসজিদ কমিটির সভাপতি আবদুল মজিদ- জানান, জমির মালিক মজিবুর রহমানের ভাই বোনদের মধ্যে এজমালিতে স্বত্ববান মালিক দখলদার থাকাবস্থায় বিভিন্ন তারিখের দলিল মূলে মজিবুর রহমান মালিক দখলদার থাকাবস্থায় বিগত ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তারিখে ২২৩৬ নম্বর ওয়াকফ দলিল মূলে ৫ শতাংশ জমি ঢেঁকিয়া মীর পাড়া বায়তুশ সোবহান জামে মসজিদ বরাবরে ওয়াকফ করে দখল বুঝিয়ে দেন। কিন্তু ওই প্রভাবশালী মহলের লোকজন মসজিদের জায়গা দখলের উদ্দেশ্যে মসজিদ কমিটিকে বিবাদী না করিয়া মিথ্যা নিষেধাজ্ঞার দরখাস্ত আনয়ন করে সে:মে:২৮৪ দাগে মসজিদ নির্মাণে বাধা প্রদান করে।
এ ব্যাপারে সাবেক ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মোঃ বাদল মিয়া জানান, এখানে একটি কাচা ঘরের মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ে অনেক কষ্ট হচ্ছিলো। তাই স্থানীয় মুসল্লিরা পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও কতিপয় প্রভাবশালী লোকজনের বাধায় নির্মাণকাজ বিঘ্নিত হচ্ছে। তাই আমি বিষয়টি খতিয়ে দেখে এলাকাবাসীকে সাথে নিয়ে কিভাবে বিষয়টি নিষ্পত্তি করা যায় তার কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
ফারিছ আহমদ, হোসেনপুর।

1

গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ এম
গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

 

নিজস্ব প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে তিনি ভোট দেন। গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক রহমান এই প্রথমবার ভোট দিলেন।
এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন।
একই কেন্দ্রে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ভোট প্রদান করেন। জাইমা রহমান এবারই প্রথমবারের মতো ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে তারেক রহমান স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন।
এ সময় ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম এবং অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।