রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ ১৪৩২
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ ১৪৩২

টাঙ্গাইলে সাংবাদিক রেজাউল করিমের বাড়িতে বিএনপি সন্ত্রাসীর হামলা দোকানপাট ভাংচুর সহ প্রাণনাশের হুমকি।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:১৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
টাঙ্গাইলে সাংবাদিক রেজাউল করিমের বাড়িতে বিএনপি সন্ত্রাসীর হামলা  দোকানপাট ভাংচুর সহ প্রাণনাশের হুমকি।

 

ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের গোপালপুর থানাধীন দড়ি সয়া গ্রামের সাংবাদিক রেজাউল করিমের বাড়িতে বিএনপির সন্ত্রাসীরা হামলা করে বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা সহ প্রাণনাশের হুমকি দেয়। সাংবাদিক রেজাউল করিম প্রচারিত বাংলাদেশ জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার গোপালপুর থানার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। গত ইং ৫/৮/২০২৪ তারিখ অনুমান রাত্রি ৯ ঘটিকার সময় বিএনপির সন্ত্রাস বাহিনীর একদল সাংবাদিক রেজাউল করিমের বাড়িতে হামলা করে বাড়িঘর ও দোকানপাট ভাংচুর সহ লুটপাট করে প্রায় ৪/৫ লক্ষ টাকা ক্ষতি করে নিয়ে যায়।

এবং একই সাথে বিএনপির সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা চাঁদাসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনার পরে সাংবাদিক রেজাউল করিমের স্ত্রী মোছাঃ লাকী আক্তার বাদী হয়ে বিএনপি সন্ত্রাস বাহিনীর উপর কিছু নাম ১. সুরুজ্জামান সুরুজ ২. রফিক ৩. ফজলুল হক সর্বপিতা আব্দুর রহমান ৪. আঃ লতিফ ঠান্ডু পিতা মৃত হযরত আলী ৫. আলিম ৬.সুরুজ্জামান ৭. বাবলু সর্বপিতা মৃত আঃ সামাদ ৮.সোহেল ৯.বাবলু ১০.জুয়েল সর্বপিতা মৃত সোহরাব হোসেন তুলা ১১.নুরনবী পিতা মোঃ জামাল উদ্দিন ১২. খোকন পিতা মৃত সোহরাব আলী ১৩.অলক পিতা মোঃ বারেক  সহ আরো অজ্ঞাত নামা ২০/৩০ জন দিয়ে গোপালপুর থানায় অভিযোগ দায়ের করেন।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ হেমনগর তদন্ত কেন্দ্রের এস আই নিরঞ্জন এর কাছে অর্পণ করেন। এস আই নিরঞ্জন অভিযোগ পত্র পেয়ে তাহার সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনার স্হলে গিয়ে পরিদর্শন করেন এবং তাহার ব্যবহৃত মোবাইল দিয়ে  ভিডিও সহ কিছু ছবি তুলে।পরে ঘটনার বিষয়ে উপস্হিত এলাকার গন্যমান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করিয়া তাহাদের কাছ থেকে স্বাক্ষীর জন্য স্বাক্ষর নেন এবং খচড়া ও মানচিত্র অংকন করে তদন্ত শেষ করে চলিয়া যায়।

তার কিছুদিন পর মামলার বিষয় বাদীর স্বামী সাংবাদিক রেজাউল করিম হেমনগর তদন্ত কেন্দ্রের এস আই নিরঞ্জনকে মামলার বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ঘটনার বিষয় সত্যতা থাকলেও আমি মামলা রুজু করিতে পারব না।সাংবাদিক কারণ জানতে চাইলে তিনি বলেন বিবাদীরা আমাকে মামলা রুজু করতে নিষেধ করছেন এবং আরোও বলেছেন আমি যদি মামলা রুজু করি তাহলে আমাকে হেমনগর তদন্ত কেন্দ্র থেকে বহিষ্কার করা সহ প্রাণনাশের হুমকি।

এরপর থেকে বিএনপির কুখ্যাত সন্ত্রাসীরা এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে  বুক ফুলিয়ে ঘোরাফেরা করিতেছেন। এছাড়া ভুক্তভোগী আরো জানান যে,এই বিএনপির সন্ত্রাসীরা ঝাওয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমি ছাড়াও অন্যান্য অসহায় নিরহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের  গরু,ছাগল,হাঁস মুরগী মটর সাইকেল মিথ্যা মামলা সহ প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা আদায় করিয়া আসিতেছেন।এদের ভয়ে এলাকাবাসীর কিছু লোকজন চাঁদা দিতে না পারায় তাহাদের বসত বাড়িঘর ছাড়া হয়ে অসহায় অবস্থায় জীবন যাপন করিতেছেন।

এই বিএনপির সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে নেই। তাই ভুক্তভোগী সহ এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য  উর্ধতম প্রশাসনিক কর্মকর্তাদের কাছে এই বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।

 

1

যশোর বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১০ পিএম
যশোর বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে,
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর -১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

রবিবার ( ৮ই ফেব্রুয়ারী ২০২৬) সকাল ৯ টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মিটিং কক্ষে, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি
তবিবুর রহমান তবি ও ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী কে নিয়ে,স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজার হাজার সাধারণ লেবার শ্রমিকদের কাছে দোয়া চাইলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন,আগামী নির্বাচনে জয়ী হলে, বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের জন্য একটি আধুনিক মানের হসপিটাল নির্মাণ করবো,শার্শা উপজেলাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, “প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও তাদের অধিকার ফিরে পেতে নির্বাচনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি ইদ্রিস মালেক, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি,সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বৃন্দ্যরা উপস্থিত ছিলেন।

1

তাড়াশে ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিনত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম
তাড়াশে ধানের শীষের জনসভা জনসমুদ্রে পরিনত

সাহেদ আলী= সিরাজগঞ্জ :

১২ ফেব্রুয়ারির ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় তাড়াশ উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ‎রবিবার বিকেলে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এ জনসভাটি জনসমুদ্রে রুপ নেয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা মাঠে এসে জড়ো হন।স্লোগান,ব্যানার-ফেস্টুন ও ধানের শীষের প্রতীকে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
‎এ জনসভায় তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলীর সভাপতিত্বে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ভিপি আয়নুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন।
‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্ময় খন্দকার সেলিম জাহাঙ্গীর।সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান তালুকদারের পুত্র,জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন,
‎‎জনসভাটি সঞ্চালনা করেন,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
‎তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার,উপজেলা যুবদলের  আহব্বায়ক এফ এম শাহআলম, সদস্য সচিব রাজীব আহম্মেদ মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন, সদস্য সচিব সাইফুল খান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা,সদস্য সচিব হাসান মির্জা সহ
‎উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।


1

হাসপাতাল থেকে ফিরেই আকবর আলীর নির্বাচনী মাঠে বিএনপি নেতা আফছার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম
হাসপাতাল থেকে ফিরেই আকবর আলীর নির্বাচনী মাঠে বিএনপি নেতা আফছার

সাহেদ আলী=সিরাজগঞ্জ :

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪, (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি এম. আকবর আলী তার সহধর্মিনী ও নেতাকর্মীদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তাকে বিজয়ী করতে সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজার,সুতাহাটি বাজার,চৈত্রহাটি বাজার, মাহমুদপুর বাজার,অলিদহ বাংলা বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আফছার উদ্দিন।
আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া-মহল্লায় বিভিন্ন বাজার ও গ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের সঙ্গে ভোট প্রার্থনা ও মতবিনিময় সভা করেন। উল্লাপাড়া-সলঙ্গা আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি এম. আকবর আলী নির্বাচিত হওয়ার পর সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতির আশ্বাস দেন। আফছার উদ্দিন জানান,গত ২৭ জানুয়ারী রাতে হঠাৎ স্ট্রোক করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলাম। আল্লাহর রহমতে আমি কিছুটা সুস্থ হয়ে আবার আপনাদের কাছে এসেছি। আমার খুব ভালো লাগছে অনেকেই আমার শারীরিক খোঁজ খবর নিয়েছেন এবং সবার আন্তরিক দোয়ায় আল্লাহ পাক আমাকে সুস্থ করে আপনাদের মাঝে ফিরিয়ে এনেছেন। এ জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন,উল্লাপাড়া-সলঙ্গা অঞ্চলের উন্নয়নের রুপকার এম আকবর আলীর জন্য দোয়া ও ধানের শীষে ভোট চাইতে এসেছি। নিশ্চয়ই তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের জন্য ভালো কিছু করবেন। এ সময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকার,কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক হাফিজুর রহমান সরকার, ইউনিয়ন যুবদলের আহবায়ক পদপ্রার্থী আব্দুল মালেক মেম্বর,থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ,যুগ্ম আহবায়ক আহবায়ক এম আরিফুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা,থানা সাইবার দলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা-সহ প্রমুখ।