সোহাগ কাজী,মাদারীপুর জেলা প্রতিনিধি:
জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে পটুয়াখালী জেলার আমতলী এলাকায় একটি ক্লাবের উদ্বোধন করার জন্য চিত্রনায়ক রুবেল ও তার সহযোগীরা মাইক্রোবাস যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদারীপুরের সমাদ্দার নামক এলাকায় আসলে বরিশাল থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন তাদের মাইক্রোবাসটিকে চাপা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় চিত্রনায়ক রুবেলসহ তার দুই সহযোগী আহত হন। তবে চিত্রনায়ক রুবেল খুব বেশি আহত না হলেও তার এক সহযোগী ও ড্রাইভার গুরুতর আহত হন।
আহতরা হলেন, নায়ক রুবেলের ট্রেইনার মোহাম্মদ কবির ও গাড়ির চালক ওমর ফারুক।
এ বিষয়ে জানতে চাইলে চিত্রনায়ক রুবেল কোন কথা বলতে রাজি হয় নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||