যশোরে পেশাজীবি সম্মেলন অনুষ্ঠিত।

মো: ইস্রাফিল হোসেন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
আজ ২০ নভেম্বর (বুধবার) বিকাল ৩ ঘটিকায় যশোর জেলা ঝিকরগাছা উপজেলা ২নং মাগুরা ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যগে পেশাজীবি সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -২ ( ঝিকরগাছা – চৌগাছা ) জামায়াত ইসলামীর নমিনি এমপি প্রার্থী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক হারুন আর রশীদ, সেক্রেটারি মাওঃ আব্দুল আলিম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ।
মাগুরা ইউনিয়নের পেশাজীবি সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয় ।
জামায়াত নেতার আরশাদুল আলম বলেন – ৫ আগষ্টের আমার নতুন করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। যেনো নতুন করে আবার কোনো ফ্যাসিবাদ ক্ষমতায় বসতে না পারে। দূর্ণীতি চাঁদাবাজদের উপর কঠিন হুশিয়ারি দেন ।










