মো. জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলী আজম খান উথানকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান ও সদস্য সচিব শামীমুর রহমান খান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে প্রেসবিজ্ঞত্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে পদ থেকে অব্যাহতি পাওয়া নেতা আলী আজম খান উথান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। শৃঙ্খলা ভঙ্গের কোন প্রমাণ যদি কেউ দিতে পারেন তবে কোন দিন আর রাজনীতি করবেন না বলে তিনি উল্লেখ করেন। টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান বলেন, দলের পদ-পদবী ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে উপজেলা কৃষক দলের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||