মো : ইস্রাফিল হোসেন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
শার্শায় ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (হাইস্কুল শাখার) উদ্যেগে সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৩ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন,আমাদের রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করতে হবে। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে। আমাদের ছাত্রদের উন্নত মানের নৈতিকতা চরিত্র গঠন, সৎ দক্ষ দেশ প্রেমিক নাগরিক,এবং জুলাই আগষ্টের আন্দোলনের স্পিষ্টকে ধারন করে শহীদের রেখে যাওয়া কাজকে আজ্ঞাম দিতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা দক্ষিণ থানা সভাপতি ইনামুল ইসলাম, খুলনা মহানগর সাবেক সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা কর্মপরিষদ সদস্য মাওঃ হাবিবুর রহমান, সামটা ওয়ার্ড সভাপতি হারুন অর রশিদ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগআচড়া ইউনিয়ন শাখার সভাপতি হাঃ শিহাব হাসান।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগআচড়া ইউনিয়ন সেক্রেটারি শিহাব মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||