ফারিছ আহমদ, হোসেনপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ফিসারিতে রাতের আঁধারে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। রবিবার বিকালে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে জমিদার মানবেন্দ্র নাথ চক্রবর্তী চৌধুরীর ফিসারিতে (কল্যাণী ফিস প্রোডাক্ট)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ফিসারিতে হামলা চালায়। তারা প্রথমে মাছ কিনতে আসা ঢাকার ব্যবসায়ীদের কাছে থেকে ট্রাক আটকে নগদ ১২ লক্ষ টাকা লুট করে । পরে ফিসারিতে হামলা করে ছয়টি মোটরসাইকেল ও ফিসারির দুটি অফিস ভাঙচুর করে। বাঁধা দিতে গেলে ফিসারির কর্মচারী কবির মিয়াকে কুপিয়ে জখম করে। এছাড়া মাছ কিনতে আসা দুজনকেও পেটায়।
ফিসারির ভাগিদার মুখলেছুর রহমান মুকুল জানান, গোলাপ মিয়ার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে। তারা ঢাকার মাছ ব্যবসায়ীদের তিনটি ট্রাক আটকে ১২ লাখ টাকা লুট করে এবং কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে আহত করে।
এ ঘটনায় রবিবার হোসেনপুর থানায় এজাহার দেওয়া হয়েছে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, এ ঘটনায় সাদ্দাম নামে একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||