ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা আক্তার এর নামের পূর্বে পিএইচডি লেখার অনুমতি প্রদান করা হয়েছে। সম্প্রতি আফরোজা আক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি গবেষণা কোর্স সম্পন্ন করেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল "EFFECT OF ANTIOXDANT ON PESTICIDE INDUCED CYTOMORPOLOGICAL CONSEQUENCES IN HEXAPLOID WHEAT (TRITICUM AESTIVUM L..)" তাই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তাঁর নামের পূর্বে ডক্টর লেখার অনুমতি প্রদান করা হয়। আজ রবিবার ০৮/১২/২০২৪ ইং তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার উপসচিব মোছা: রোখছানা বেগম কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয় মর্মে প্রজ্ঞাপন সূত্রে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||