মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক ” রোড শো”

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৮:০০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক ” রোড শো”

ডেইলি নিউজ বাংলা ২৪ ডেক্স রিপোর্ট :

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় নারীর প্রতি সহিংসতা বন্ধে রোড শো অনুষ্ঠিত হয়েছে |

৮ ডিসেম্বর ( রবিবার) “নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপুরে রানীশংকৈল উপজেলা চত্বর থেকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস-ইন প্রজেক্ট এর আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ( জিএসি) এর অর্থায়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে ৮ ডিসেম্বর’২০২৪ রানীশংকৈল উপজেলার ৮ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রোড শো’র মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়। এর ফলে অসংখ্য নারী-পুরুষ, কিশোর এবং কিশোরী নারী নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে পারেন।

উক্ত রোড’শো উদ্বোধন উপস্থিত ছিলেন – উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দীক, যুব উন্নয়ন কর্মকর্তা- আব্দুস সামাদ, উপজেলা সার্টিফিকেট সহকারী- মখলেসুর রহমান মুন্না , ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিয়্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার বিলকিস বেগম,কমিউনিটি ফ্যাসিলিটেটর- সুলতানা রাজিয়া হিরা,রিমা,ওমর ফারুক,মহিদুল ইসলামসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ |

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।