ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
ঢাকা জেলার ডেমরা থানাধীন করিম জুট মিলের ডরমেটরীতে যৌথ ক্যাম্পে আগামী ১১/০১/২০২৫ হতে ০২/০৩/২০২৫ ইং তারিখ পর্যন্ত ১৩৮তম "সার্ভে এন্ড সেটেলমেন্ট" প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। আজ বুধবার ১১/১২/২০২৪ ইং তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ-২ শাখার উপসচিব ফেরদৌসী আক্তার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। বর্ণিত প্রশিক্ষন কোর্সে প্রশিক্ষণার্থী মনোনয়নের লক্ষ্যে বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার/সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ, বন, রেলওয়ে এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের তথ্য আগামী ২১/১২/২০২৪ ইং তারিখের মধ্যে (it2@mopa.gov.bd) ইমেইলে নির্ধারিত ছক অনুযায়ী প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||