জাতীয়করণকৃত কলেজের ১৩ কর্মকর্তার চাকুরী স্থায়ীকরণ

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
জাতীয়করণকৃত বিভিন্ন কলেজের ১৩ জন প্রভাষকের চাকুরী নিয়মিতকরণের আদেশের তারিখ থেকে স্থায়ীকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ১২/১২/২০২৪ ইং তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মোছা: রেবেকা সুলতানা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি-৭ ও বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার বিধিমালা ১৯৮০ এর বিধি-৮ অনুযায়ী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের আত্তীকৃত শিক্ষকগণকে “জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০০০” এর বিধি-৬ এর ৫ মোতাবেক স্থায়ীকরণ করা হয়। চাকুরী স্থায়ীকরণকৃত কর্মকর্তাগণ হলেন: (১) মোহাম্মদ খায়রুল হক, প্রভাষক, বাংলা, নেত্রকোনা সরকারি কলেজ; (২) খোন্দকার মুকুল আহমেদ, প্রভাষক, উদ্ভিদবিজ্ঞান, হাজী মুহাম্মদ মুহসীন ডিগ্রী কলেজ, খুলনা; (৩) মো: আবু সাঈদ আজাদ, প্রভাষক, উদ্ভিদবিজ্ঞান, সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, ঝিনাইদহ; (৪) মো: মোস্তাফিজুর রহমান, প্রভাষক, রসায়ন, সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, ঝিনাইদহ; (৫) মো: কবীর হোসেন, প্রভাষক, ইতিহাস, লোহাগাড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়, নড়াইল; (৬) মো: আলীম রেজা, প্রভাষক, ব্যবস্থাপনা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজ, যশোর; (৭) মোহা: মুজাহিসুজ্জামান, প্রভাষক, মার্কেটিং, সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, ঝিনাইদহ; (৮) মোসা: রাবেয়া সুলতানা, প্রভাষক, গণিত, লোহাগাড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়, নড়াইল; (৯) ড. মো: নাজমুল আহসান, প্রভাষক, দর্শন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, (১০) মো: ইলিয়াচ গণি, প্রভাষক, দর্শন, সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, ঝিনাইদহ; (১১) শ্যামল কুমার মজুমদার, প্রভাষক, পদার্থবিদ্যা, সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, ঝিনাইদহ; (১২) মো: মনির হোসেন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, চরফ্যাসন সরকারি কলেজ, ভোলা; (১৩) মো: মহিউদ্দিন, প্রভাষক, সমাজবিজ্ঞান, চরফ্যাসন সরকারি কলেজ, ভোলা। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।







