বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

সাভারের জাতীয় স্মৃতিসৌধ আলোকসজ্জায় সেজেছে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৯:৫১ এম ই-পেপার প্রিন্ট ভিউ
সাভারের জাতীয় স্মৃতিসৌধ আলোকসজ্জায় সেজেছে

 

মোঃ মনির মন্ডল,সাভারঃ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মাত্র কয়েক প্রহর পরই মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসবেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অনেকেই। এ লক্ষে স্মৃতিসৌধকে ঢেলে সাজিয়েছে গণপূর্ত বিভাগ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সহ সকল কার্যক্রম। সাজসজ্জা দেখতে স্মৃতিসৌধের সামনে ভীর করছেন অনেকেই।

রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধায় স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে পুরো এলাকায় রঙিন বাতির সমাহার। মূল ফটক থেকে বেদি পর্যন্ত লাল, সবুজ ও নীল আলোকবাতি দিয়ে আলোক সজ্জায় সজ্জিত পুরো এলাকা। সৌধের প্রতিটি ফটকেই লাল, নীল হলুদসহ নানা রঙের বাতি শোভা পাচ্ছে।

স্মৃতিসৌধের মূল ফটকের সামনে গিয়ে দেখা যায়। সেখানে ভীর জমিয়েছেন নানা পেশাজীবী মানুষ। কেউ বন্ধুদের নিয়ে এসেছেন কেউবা পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। অনেকেই বর্ণিল আলোক সজ্জার সামনে ক্যামেরা বন্দি করে নিচ্ছেন নিজেদের।

এছাড়া লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। অভ্যন্তরে বিভিন্ন গাছ, স্থাপনা ও ফুলের গাছের কাছেও বাতি জ্বলতে দেখা যায়। প্রতিটি স্থাপনা সাজানো হয়েছে আলোক সজ্জায়। সড়কগুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে।

স্মৃতিসৌধের এলাকার অপর পাশে জয় রেস্তোরা, সেনা শপিং কমপ্লেক্স, সেনা অডিটোরিয়ামসহ সড়কের বিভিন্ন অংশে দেওয়া হয়েছে আলোকবাতি। এছাড়াও দেখা যায়, স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে।

প্রতিবছর বিজয় দিবস স্বাধীনতা দিবসে এমন আলোকসজ্জা করে থাকে স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ।

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলি মো. মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এজন্য জাতীয় স্মৃতিসৌধকে ঢেলে সাজানো হয়েছে। এর অংশ হিসেবে গেট থেকে শুরু করে সৌধ এলাকার সব স্থানে আলোকসজ্জা করা হয়েছে।

বিজয় দিবসকে ঘিরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধ গত ৮ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ।

1

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের কুন্তিপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ মাতুব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি গুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একজন আদর্শবান নেতার দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা, কাউকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। ভয় দেখিয়ে বা হয়রানি করে কখনো ভোটে নির্বাচিত হওয়া যায় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান টুসু খন্দকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন—
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মাদবর,
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,
যুবদল নেতা হালিম খান,
জিয়া পরিষদ মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হাওলাদার,
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।