শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৩০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ের শুভ উদ্বোধন

 

মো. জাকির হোসেন , মির্জাপুর  প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলের দিকে সদরের বাইপাস সংলগ্ন বংশাই ডিজিটাল হাসপাতালের উত্তর পার্শ্বে একটি অফিস কক্ষে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় আহবায়ক গণঅধিকার পরিষদ, মির্জাপুর উপজেলার মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. তোফাজ্জল হোসেন সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা: মো. জহিরুল ইসলাম সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি: কেন্দ্র, জেলা, উপজেলা গণঅধিকার পরিষদ সমূহসহ অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশকে ভারতের একটি অঘোষিত রাজ্যে পরিণত করে রেখেছিলো, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী এই সময়ে বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় করে চলবে না, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বন্ধুত্ব চাই, তবে কোনো আগ্রাসন, সীমান্ত হত্যা, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

তোফাজ্জল হোসেন আরো বলেন, গণঅধিকার পরিষদ সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাবে। কারো উপর কোনো অন্যায় বরদাস্ত করা হবে না।

সঞ্চালনায় ছিলেন, মো. সোহেল তাজ সদস্য সচিব, গণঅধিকার পরিষদ, মির্জাপুর, টাঙ্গাইল

আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ এর সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান, বাবলু ফকির, এনামুল খান; টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিত খান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ খান, টাঙ্গাইল জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল হাসান ছানভীর, মির্জাপুর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব সোহাগ দেওয়ান প্রমুখ।

1

মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

 

​এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধর্মীয় পরিবেশে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতশবাজিসহ ইসরাফিল সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​​পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর, বিশেষ করে ইফতার ও তারাবি নামাজের সময় বিকট শব্দে আতশবাজি ফোটানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটছিল। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে।
​জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার সদর থানার খাগদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল সর্দারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ প্যাকেটে মোট ৪৮৪টি আমদানি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল সদর উপজেলার ঘটমাঝি এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে।
​​মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জনবিরক্তি ও আতঙ্ক সৃষ্টির দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।