মঞ্জরুল ইসলাম লিটন, লংগদু রাঙামাটি প্রতিনিধিঃ
পার্বত্য রাঙ্গামাটির লংগদু উপজেলার বৃহত্তম বাজার মাইনীমুখ বাজারে অসুস্থ গরু জবাই করে মাংসে রং মিশিয়ে বাজারে বিক্রি করার সময় ম্যাজিস্ট্রেটের অভিযানে ধরা পড়েছে মাংস ব্যবসায়ী মনিরুজ্জামান মনা।
২৮ ডিসেম্বর শনিবার দুপুরে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গরু মাংস ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।
মাংস ব্যবসায়ী মনিরুজ্জামান মনা লংগদু উপজেলা মাইনীমূখ ইউনিয়নের বাসার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন মাইনীমুখ বাজারে মাংস বিক্রি করে আসছেন। বাজার কমিটি ও স্থানীয়রা জানায় এর আগেও সে ভোক্তাদের সাথে প্রতারণা করেছে।
লংগদু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অনন্ত চাকমা বলেন, এর আগেও ওই মাংস ব্যবসায়ী অসুস্থ গরু জবাই কড়ে মাংস ফ্রিজিং করে নষ্ট মাংস ও বিক্রি করেছে। পরে আমাদের কাছে একটি অঙ্গীকারনামা দেন, এই ধরনের ভুল সে আর কখনো করবে না। বৃহত্তম মাইনীমুখ বাজার সাপ্তাহিক হাট শনিবার, সকাল থেকে আবারো একই কাজ করেছে এই মাংস ব্যবসায়ী মনিরুজ্জামান মনা । পরে সে দোষ স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘অভিযোগ স্বীকার করায় মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সে ভবিষ্যতে মাইনীমুখ বাজারে আর মাংস বিক্রি করতে পারবে না বলে বাজার কমিটিকে নির্দেশ দেন।
একই সময় বাজারের বিভিন্ন মুদি মাল, কাঁচা বাজারেও বিভিন্ন ব্যবসায়ীকে অপরাধ ধরন অনুযায়ী নগদ অর্থ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||