মোঃমোরছালিন,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা দেলোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম জানান, দেলোয়ার হোসেন নিজ বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার পথে গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জামায়াত নেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া মণ্ডল। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||