ডেক্স রিপোর্ট :
সারাদেশের ন্যায় নতুন বছরের প্রথম দিন ১জানুয়ারি( বুধবার) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে এদিন পৌরশহরে অবস্থিত জাতীয় পুরস্কার প্রাপ্ত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউএনও রকিবুল হাসান। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম-উদ্দিন,ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমানসহ স্কুলের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী,অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। একই সাথে এদিন উপজেলার ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডারগার্টেন,বিভিন্ন সংস্থা কর্তৃক পরিচালিত প্রায় ২৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||