জাহিদুল ইসলাম শিহাব
সন্দ্বীপে দীর্ঘাপাড় ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে গরীব-অসহায় বাসিন্দাদের মাঝে ২রা জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৫টায় দীর্ঘাপাড় ইউনিয়ন আবাসন এলাকায় পাঁচ শতাধিক শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে
কম্বল বিতরণ করেছে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামরুল হাসান, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, ক্রিড়া সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রিপাত রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ইউএনও রিগ্যান চাকমা বলেন প্রচণ্ড শীতে মানুষ যাতে কষ্ট না পায় এজন্য অসহায়দের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||