রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ৯৪ বোতল বিদেশি মদ সহ মাদক কারবারি সুমন'কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ ।
কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি টিম অদ্য ৬ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় রৌমারী থানাধীন কাঠালবাড়ি কোনাচীপাড়া এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি মোঃ সুমন আহমেদ (২২) কে ৯৪ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||