রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৬:২৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড, মসিক কল্যাণ সভা ও আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।অদ্য ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ দিনের শুরুতেই সকাল ৮:০০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড  অনুষ্ঠিত হয়। মাস্টার প্যরেডে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান। মাস্টার প্যারেড শেষে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডে পুলিশ সুপার মহোদয় সরকারি ভিভিন্ন মালামাল পরিদর্শন ও সুষ্ঠু ভাবে বিতরণের লক্ষে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। কিট প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় রেশন স্টোর পরিদর্শন করেন। এরপর সকাল ০৯:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা সমূহ বিষয়ে পুলিশ সুপার অবগত হন এবং সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ৪ জন পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ এর পক্ষথেকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার। মাসিক কল্যান সভায়  কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নভেম্বর ও ডিসেম্বর/২০২৪ মাসে মোট ২২ জনকে পুরষ্কৃত করা হয়। নভেম্বর ও ডিসেম্বর/২০২৪ মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন,

নভেম্বর/২০২৪ মাসের বিশেষ পুরষ্কার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, শ্রেষ্ঠ থানা হিসেবে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, শ্রেষ্ঠ তথ্য সংগ্রহকারী হিসেবে ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন,  শ্রেষ্ঠ এসআই নিরস্ত্র হিসেবে জেলা উলিপুর থানায় কর্মরত এসআই নিরস্ত্র মোঃ জাহেদুল ইসলাম ও রৌমারী থানায় কর্মরত আউয়াল হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে কুড়িগ্রাম থানায় কর্মরত এএসআই নিরস্ত্র মোঃ শাহিনুর রহমানও ভূরুঙ্গামারী থানায় কর্মরত মোঃ আব্দুল খালেক, বিশেষ পুরষ্কার হিসেবে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ  হাবিবুল্লাহ, ডিএসবিতে কর্মরত এসআই নিরস্ত্র মোঃ রাশেদুজ্জামান ও সিডিএমএস অপারেটর কনস্টেবল শামীম কিবরিয়া।এছাড়াও ডিসেম্বর/২০২৪  মাসে বিশেষ পুরষ্কার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ ও রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান, শ্রেষ্ঠ এসআই হিসেবে ফুলবাড়ী থানায় কর্মরত এসআই নিরস্ত্র শাহানুর আলম ও রাজিবপুর থানায় কর্মরত এসআই নিরস্ত্র মোঃ আল হাসিব আরমান, শ্রেষ্ঠ এএসআই হিসেবে কুড়িগ্রাম থানায় কর্মরত  এএসআই নিরস্ত্র মোঃ শওকত আলম সিদ্দিকি ও উলিপুর থানার এএসআই নিরস্ত্র মোঃ আরিফুল ইসলাম, বিশেষ পুরষ্কার হিসেবে অপরাধ শাখায় কর্মরত এএসআই  নিরস্ত্র মোঃ রশিদুল ইসলাম, রেশন স্টোরে কর্মরত এএসআই নিরস্ত্র মোঃ মনোয়ারুল ইসলাম ও পুলিশ লাইন্সে কর্মরত নারী কনস্টেবল মোছাঃ মোনতাহিনা।পাশাপাশি দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে নভেম্বর,ডিসেম্বর /২০২৪ মাসের “মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করা হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুূদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

1

নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম
নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটা (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মালিরচর চালাকপাড়া তার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদুজ্জামান ফোটা মৃত আশরাফ আলীর ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৫ সালের একটি নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে জামালপুরের বিজ্ঞ আদালত পাঠানো হবে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত অটোভ্যান চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রীজ এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি মনি ওই এলাকার কালু শেকের মেয়ে।

নিহতের জেঠাতো ভাই আশরাফুল ইসলাম জানান , আমার চাচাতো বোন দুপুরে বাড়ীর পাশে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলো এসময় ভুট্টা বোঝাই ব্যাটারি চালিত অটোভ্যান চাপা দিলে শরীলের বিভিন্ন অংশে আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়।পরে আহত আঁখি মনিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসা চলা কালিন বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: