বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

স্বপ্ন ছায়া ঢাকাস্হ আমতলী উপজেলা পরিচিত সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১:৪৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
স্বপ্ন ছায়া ঢাকাস্হ আমতলী উপজেলা পরিচিত সভা অনুষ্ঠিত

 

মিথুন কর্মকার – আমতলী বরগুনা প্রতিনিধি:

আজ রোজ শুক্রবার গুলশান ২ শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল রোড ১১৩ এ বাসা ১০,বিকাল ৩ টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সবায় সভাপতিত্ব করেন মো: রাহাতুল ইসলাম সুমন গাজী ও সঞ্চালনায় ছিলেন মো: আল আমিন খান।

সভায় বলা হয়েছে যে আমতলী মানুষের কল্যাণে আমাদের সহযোগিতা করব এবং মাসিক চাঁদা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে সেটা অফ ফেরত যোগ্য এবং ৪১ সদস্য সদস্যের বাইরে ও পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বাড়ানো হবে।

উপস্থিত ছিলেন মোহাম্মদ তাইফুল ইসলাম মৃধা সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ রাসেল হাওলাদার সহ-সভাপতি, মোহাম্মদ জিয়া হাওলাদার সাংগঠনের সম্পাদ, মোঃ নাজমুল হাসান মিরাজ অর্থ সম্পাদক,মোহাম্মদ ইলিয়াস মোল্লা সহ অর্থ সম্পাদক মোহাম্মদ বশির হাওলাদার প্রচার সম্পাদক, মোহাম্মদ বিল্লাল হোসেন সহ প্রচার সম্পাদক, আমাদের সজল বিশ্বাস সহ-সাংগঠনিক সম্পাদ, মোহাম্মদ জামাল খান সমাজ কল্যাণ সম্পাদক, এইচ এম জাহিদুল ইসলাম ক্রিয়া সম্পাদক, মোঃ রাকিবুল ইসলাম খান সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল আর সকল সদস্যদের উপস্থিতিতে আজকের নতুন তিনজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আল কামরান ভারপ্রাপ্ত সভাপতি স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।

আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের সকল সদস্যের জন্য টি-শার্টের ব্যবস্থা ঘোষণা করেছে।এবং হাউসে আরো উপস্থাপন হইছে আজকের আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী আলোচনায় উপদেষ্টার সিদ্ধান্ত নেওয়া হবে।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।