ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলায় চাচার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভাতীজা,থানায় অভিযোগ |
৩০ জানুয়ারি (বৃহষ্প্রতিবার) দুপুরে জমি - জমা নিয়ে নিজ বাসায় মৃত আবু তালেবের ছেলে চাচার কাছে তার পৈতৃক জমির হিসাব চাইতে গেলে তাকে জমির হিসাব না দিয়ে এলোপাতারি মারতে থাকেন | ভয়ে প্রান বাচাতে অন্য বাড়িতে আশ্রয় নিয়ে প্রান রক্ষা পান বাদী সাকিব |
জানা যায় -- সাকিবের বাবা ১৩ মাস বয়সেই মারা যায় | বাবা মারা যাওয়ায় মা সাকিবের চাচাকে বিয়ে করেন | সংসার এতদিন ঠিকমতই চলছিল তাদের |এখন সাকিবের বয়স ২৫ বছর | সে পীরগন্জ উপজেলার চন্ডীপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে | বাদী সাকিব ১৮ বছর বয়স হওয়ায় এখন সে চাচার কাছে তার প্রাপ্র্য সম্পদ বুঝে নিতে চাই |চাচা মানিক হায়দার তার অর্পিত সম্পদের হিসাব দিতে চাইলেও বাবা টাকার বিনিমিয়ে এগ্রিম্যান্ট নামা দিয়ে গেছে বলে জানান বিবাদী | বিবাদী আরো বলেন - সাকিবের বাবা আমার কাছ থেকে টাকা নিয়েছিল জমি বাবদ তবে কোন চুক্তিপত্র নেই বিবাদী নিকট |
বাদী সাকিব জানান-- চাচার ভয়ে লুকিয়ে বেড়াচ্ছি আমি, আমাকে মেরে ফেলার হুমকি সবসময় দেয় | আমার মা ও আমাকে দেখতে পারে না |আমার বাবার সম্পদ দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে খাচ্ছেন আমার চাচা | আমার বাবার সম্পদের মালিক আমি, সেই সম্পদ আমি ভোগ না করে আমার চাচা জোর পুর্বক ভোগদখল করছেন |
পীরগন্জ থানার এসআই সফিকুলকে মুঠোফোনে কল করলে তিনি জানান-- আমরা অভিযোগ পেয়েছি |তদন্ত করে সুষ্ঠু বিচার করা হবে |
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদকঃ সোলায়মান হোসাইন।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।।
যোগাযোগঃ ঠিকানাঃ হাসেম মার্কেট = কুরগাও = নবীনগর = আশুলিয়া = সাভার = ঢাকা ১২১৬। রোড নাম্বারঃ ৭৩৩ = হোল্ডিং নাম্বারঃ ৮০৫ = ফোন: 01606638418 = মেইলঃ dailynewsbangla756@gmail.com = বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৩৫৬-২৪ ||